৭টি টুল দিয়ে প্রফেশনাল ভয়েস জেনারেট করুন একদম ফ্রিতে

বর্তমান সময়ে ডিজিটাল কন্টেন্ট বানানোর প্রতিযোগিতা চলছে। আপনি যদি নিজের ভয়েস ভিডিওতে দিতে লজ্জা পান তাহলে অন্যদের চেয়ে পিছিয়ে পড়ছেন। অথবা ভালো মাইক্রোফোনের অভাবে প্রফেশনাল ভয়েস জেনারেট করতে পারছেন না। বর্তমান AI এর যুগে এটা কোন সমস্যা নয়।

এই ৭টি টুল দিয়ে প্রফেশনাল ভয়েস জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে।

১. MiniMax Audio : আপনার কন্টেন্ট যদি হয় পডকাস্ট বা আড্ডা স্টাইলের, তবে মিনিম্যাক্স সেরা অপশন। এদের ভয়েসগুলো খুব বেশি হিউম্যান শোনায়, মানে কথার মাঝে যে ন্যাচারাল ফ্লো বা পজ থাকে, সেটা এরা দারুণভাবে মেইনটেইন করে। মাসে প্রায় ১০,০০০ ক্রেডিটস ফ্রি এবং এটা রিনিউ হয়। স্টোরি টেলিংয়ের জন্য অবশ্যই ট্রাই করবেন।
→ লিংক:

২. Any Voice Lab : বাল্ক কন্টেন্ট বা অনেক বেশি ভয়েস জেনারেট করতে হলে এটা আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে। এখানে ক্রেডিট লিমিটের খুব একটা ঝামেলা নেই, বলা যায় আনলিমিটেড ইউজ করা যায়। ইন্টারফেস খুবই সিম্পল আর সহজেই ডাউনলোড অপশন আছে। কাজের ঘোড়া বলা যায় এটাকে। সহজেই মানিয়ে নিতে পারবেন।
→ লিংক:

৩. Fish Audio : আপনার যদি ভয়েস ক্লোনিং বা কাস্টম মডেল নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তবে এটা ট্রাই করতে পারেন। এরা আউটপুট কোয়ালিটির ব্যাপারে বেশ যত্নশীল। মাসে প্রায় ১০,০০০ ক্রেডিটস ফ্রিতে পাবেন, যা দিয়ে হাই-ফিডেলিটি অডিও জেনারেট করা সম্ভব। যারা একটু অ্যাডভান্সড কাজ করতে চান তাদের জন্য এটা সেরা।
→ লিংক:

৪. Hume AI (The Emotional Expert) : এটা শুধু ভয়েস জেনারেট করতে পারে না, এটা ভয়েস ফিল করাতে পারে! কথার মাঝে হাসির শব্দ, একটু তোতলানো বা দ্বিধা, সবই এরা ভয়েস জেনারেটে ফুটিয়ে তোলে। আপনার ভিডিও যদি খুব বেশি ড্রামাটিক বা এক্সপ্রেসভ হয়, তবে হিউম এআই-এর কোনো বিকল্প নেই। এখানে আপনি প্রতিমাসে ১০,০০০ ক্রেডিট ফ্রি পাবেন।
→ লিংক: 

৫. ElevenLabs (The Gold Standard) : এটাকে এই মুহূর্তে সেরা ভয়েস জেনারেটর বলা যায়। এদের ইমোশনাল রেঞ্জ আর বাস্তব ভয়েস অবিশ্বাস্য। আপনি যদি সিরিয়াস ডকুমেন্টারি বা ইমোশনাল স্টোরি টেলিং ভিডিও বানান, তবে এটা আপনার জন্য পারফেক্ট। ফ্রি প্ল্যানে মাসে প্রায় ১০ মিনিট (১০,০০০ ক্যারেক্টার) ভয়েস জেনারেট করতে পারবেন, যা শুরুর জন্য যথেষ্ট। তবে ফ্রি ভার্সনে এদের নাম মেনশন (Attribution) করতে হয়।
→ লিংক:

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

৬. Google AI Studio (Gemini) : Google-এর এই জেমসটা অনেকেই খেয়াল করেন না। এটা মূলত ডেভেলপারদের জন্য বানানো হলেও ক্রিয়েটরদের জন্য একটা গোল্ডমাইন। এখানকার Gemini Text to Speech সেকশনটা ব্যবহার করে একদম ক্লিন এবং ন্যাচারাল ভয়েস পাওয়া যায়। কোনো সাবস্ক্রিপশন ছাড়াই বেশ ভালো এক্সেস পাওয়া যায় এখানে। ভয়েস কোয়ালিটি শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না এটা জেনারেট ভয়েস।
→ লিংক:

৭. TTS Maker (Reliable Classic) : এটাকে বলা যায় রিলায়েবল ক্লাসিক। টোটালি ফ্রি এবং বিজ্ঞাপনের মাধ্যমে চলে। এর সবচেয়ে বড় সুবিধা হলো বিভিন্ন ভাষা সাপোর্ট করে। আপনি যদি বাংলায় বা অন্য ভাষায় কন্টেন্ট বানাতে চান, তবে এটা বেশ কাজের। প্রিমিয়াম ক্রেডিট খরচ না করে বেসিক কাজের জন্য এটা আপনার জন্য বেশ ভালো অপশন।
→ লিংক: 

**প্রযুক্তির নতুন নতুন তথ্য জানতে প্রযুক্তি সারাদিনের সঙ্গে থাকুন।**

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

ওয়েব ডিজাইন

{getFeatured} $label={টিপস অ্যান্ড ট্রিক্স} $type={featured1}