বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় ৬০০ কোটি

প্রযুক্তির গতি বাড়ার সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনেও ইন্টারনেটের প্রভাব আরো বেড়ে যাচ্ছে। গত ছয় বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এর ব্যবহারের হার। ২০২৪ সালের অক্টোবরের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারীর সংখ্যা ছিলো প্রায় ৫৫২ কোটি। বিশ্বব্যাপী বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬০০ কোটি (৬ বিলিয়ন), যা মোট বিশ্ব জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৭ কোটি ৬ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৫৮.৪ শতাংশ।

ডাটা বিশ্লেষণ অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহাকারী দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশটিতে ১২৪ কোটি মানুষ এ প্রযুক্তি ব্যবহার করছে। একজন মানুষ গড়ে দিনের প্রায় সাড়ে ৬ ঘণ্টা অনলাইনে ব্যয় করে। বিশ্বব্যাপী ইন্টারনেটে সময় কাটানোর পরিমাণ কভিড মহামারী চলাকালে সবচেয়ে বেশি ছিল। ঘরবন্দি থাকার ফলে অনলাইন কার্যক্রমের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকে। এ সময় ভিডিও কনফারেন্সিং, অনলাইন শিক্ষা, ই-কমার্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য।

ইন্টারনেট ব্যবহারের গতি বাড়ার পেছনে কিছু সাধারণ কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা। বর্তমান যুগে একজন ইন্টারনেট ব্যবহারকারী অনেক কাজ সহজ ও দ্রুত করতে পারছে। এর প্রভাব পড়ছে শিক্ষা, কেনাকাটা ও বিভিন্ন তথ্য আদান-প্রধানেও। এছাড়া ডিজিটাল বিনোদনের ক্ষেত্রে গত কয়েক বছরে অনলাইন স্ট্রিমিং যেমন নেটফ্লিক্স, ইউটিউব, স্পটিফাই বেশ জনপ্রিয় হয়েছে। ফলে মানুষ টেলিভিশনের বিকল্প হিসেবে এসব প্লাটফর্ম ব্যবহার করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো সোশ্যাল মিডিয়া যোগাযোগের মূল মাধ্যম হয়ে ওঠায় মানুষের অনলাইন উপস্থিতি আরো বেড়েছে। তবে এসব কিছুর উপরে রয়েছে স্মার্টফোন ও কম্পিউটার হাতের নাগালে চলে আসা। বর্তমানে ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে সহজ মাধ্যম হলো স্মার্টফোন। বর্তমানে ইন্টারনেট ছাড়া একটি স্মার্টফোন প্রায় ‘অচল’।

স্লো ইন্টারনেট হবে সুপার ফাস্ট ছয় উপায়ে

প্রযুক্তিবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন ব্র্যান্ডগুলোর সাশ্রয়ী ডিভাইস বাজারে আনায় স্মার্টফোনের বিক্রি ও ব্যবহার বেড়েছে। স্ট্যাটিস্টা বলছে, উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনের সহজলভ্যতার কারণে প্রতি বছর অন্তত ২৩ কোটি ৬০ লাখ ব্যবহারকারী অনলাইনে যুক্ত হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

ওয়েব ডিজাইন

{getFeatured} $label={টিপস অ্যান্ড ট্রিক্স} $type={featured1}