যারা ইন্টারনেট ব্যবহার করেন, কম-বেশি সবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত একটি অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন ইত্যদি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। তরুণ প্রজন্মের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমের কথা বললে Facebook-এর নাম সবার আগে আসে। ২০০৪ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি এখন বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কমিউনিটিতে পরিণত হয়েছে। Facebook-এর বিস্তৃতি শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে এখানে সংবাদ, বিনোদন, ব্যবসা, ভিডিও, লাইভ স্ট্রিমিং, অনলাইন কমিউনিটি এবং বিভিন্ন ধরনের কনটেন্টের বিশাল জগৎ তৈরি হয়েছে।
Facebook শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি এখন কোটি কোটি মানুষের জন্য ব্যবসা ও আয়ের একটি বড় প্ল্যাটফর্মও। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে যেমন এর উপকারিতা রয়েছে তেমনি বিভিন্ন কারণে ভোগান্তির শেষ নেই। যদি আপনার গোপনীয় বা ব্যক্তিগত ছবি, ভিডিও, তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি ছাড়া কেউ প্রকাশ করে, তাহলে কী করবেন? সেই পরামর্শ দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ফেসবুক পেইজে—
প্রথমত ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন-
* যে পোস্টের মাধ্যমে আপনার ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করা হয়েছে সে পোস্টের রিপোর্ট অপশনে ক্লিক করুন। এরপর find support or report post-এর ক্লিক করুন।
* অপশনে থাকা বিভিন্ন ইস্যুর (যেমন- fake news, nudity, violence ইত্যাদি) মধ্য থেকে একটি সিলেক্ট করুন।
* ভুক্তভোগী নিজে কিংবা ফেসবুক বন্ধুরা me/ my friends থেকে উডযুক্ত অপশনটি নির্বাচন করে রিপোর্ট করতে পারবেন।
গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মাধ্যমে হয়রানি বা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। তাছাড়া সিআইডির সাইবার পুলিশ সেন্টারেও অভিযোগ জানাতে পারেন।
এছাড়া নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন—
হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
ই-মেইল: smmcpc2018@gmail.com
ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/
**প্রযুক্তির নতুন নতুন তথ্য জানতে প্রযুক্তি সারাদিনের সঙ্গে থাকুন।**

একটি মন্তব্য পোস্ট করুন