মোবাইল বেশি ব্যবহারে যে ক্ষতি

বর্তমান ব্যাস্ত সময়ে সময় কাটানোর ক্ষেত্রে অনেকের পরম বন্ধু হয়ে উঠেছে স্মার্টফোন। মোবাইল গেম, ফেসবুক, চ্যাটিং বা ইউটিউব দেখার পরিমাণ কারো কারো বহুগুণ বেড়ে গেছে। কিন্তু দীর্ঘ সময় স্মাটফোন ব্যবহার শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। জেনে নিন বেশিক্ষণ মোবাইল ব্যবহারে কী কী ক্ষতি হতে পারে।

* অতিরিক্ত সময় মোবাইল ফোনের ব্যবহারে শারীরিক সক্রিয়তা কমে গেলে অকালমৃত্যু, ডায়াবেটিস, হৃদ্রোগ ও নানা ধরনের ক্যানসার হতে পারে।

* বেশি সময় ধরে মেসেজ বা বার্তা টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং অবস্থা বেশি খারাপ হলে আর্থরাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে।

* মোবাইলের অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে।

* অনবরত মোবাইলের ব্যবহার ব্রেন টিউমার বা মাথা বা গলার টিউমারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে।

* কনুইয়ে ভর দিয়ে অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে হাত, কাঁধ, ঘাড় ব্যথার ঝুঁকি বাড়ে।

* অতিরিক্ত মোবাইল ব্যবহারে স্থূলতার ঝুঁকি বাড়তে পারে।

* কানের সমস্যা তৈরি হতে পারে।

* রাতের বেলা মোবাইলের নীলচে আলো দীর্ঘমেয়াদে চোখের ক্ষতি করতে পারে।

* ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা দেখা দিতে পারে।

* মোবাইলের আসক্তি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় রূপ নিতে পারে।

* এছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহারে বিষন্ন হওয়ার ঝুঁকি বেশি থাকে।

* মোবাইলের অতিরিক্ত ব্যবহারে শিশুদের স্মৃতিশক্তি লোপ, একঘেয়েমি ও আত্মকেন্দ্রিকতা দেখা দিতে পারে।

অ্যাপ নবজাতকের জন্ডিসের খবর জানাবে

Post a Comment

নবীনতর পূর্বতন